শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ প্রদান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর ‘২৫) সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ক্লাবের সংগঠনিক সম্পাদক সুমন খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামলী রানী মন্ডল, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব ও সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের আজীবন সদস্য মেহেদী হাসান সবুজ, দেবহাটা উপজেলা তাঁতিদলের আহ্বায়ক হিরোন মন্ডল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পারুলিয়া ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম।

এসময় সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সুবর্ণাবাদ ইউনাইটেড ক্লাবের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!