শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে সপ্তাহব্যাপী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের সমসকাটি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরেও উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) থেকে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের সাত দিনব্যাপী পূজা উৎসব শুরু হয়েছে। গত বুধবার দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে জগদ্ধাত্রী পূজার শুভ সূচনা হয়।

সমসকাটি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সভাপতি সুকান্ত বর্মন ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল জানান, শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের সপ্তাহব্যাপী পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় অতিথিদের আগমন ও মহাআরতি, ৩১ অক্টোবর শুক্রবার, জগদ্ধাত্রী মায়ের দশমি বিহিত পূজা ও সন্ধ্যা ৭ ঘটিকায় সনাতন ধর্মীয় আলোচনা সভা, ১লা নভেম্বর শনিবার মা জগদ্ধাত্রী নাট্য সংস্থা অভিনীত সামাজিক যাত্রাপালা জ্বলন্ত চিতায় জীবন্ত বধু অনুষ্ঠিত হবে। ২রা নভেম্বর রবিবার সন্ধ্যা ৮ ঘটিকায় ধর্মীয় বাউল সংগীত অনুষ্ঠান। ৩ নভেম্বর সোমবার রাত্র ৮ ঘটিকায় সূর্য তরুণ নাট্য সংস্থা অভিনীত কুমার প্রণব পরিচালিত ও অভিনীত সামাজিক যাত্রাপালা “মৃত্যুর চোখে জল” অনুষ্ঠিত হবে। ৪ঠা নভেম্বর মঙ্গলবার জগদ্ধাত্রী পূজার সমাপনীতে আবির খেলা, নিরঞ্জন ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!