শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে শনিবার (২৫ অক্টোবর ‘২৫) সকালে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা।

জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নেটওয়ার্কের সদস্য তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক সফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সৃজনী পরিচালক জোৎসা দত্ত, নারী উন্নয়ন সংস্থার গুলশান আরা, ইউপি সদস্য শিরিনা খাতুন, কমিটির সদস্য দিলীপ সানা,আব্দুল আলিম, শেখ সেলিম আক্তার স্বপন, প্রভাষক কামরুজ্জামান, গাজী শহীদুল্লাহ, রেবেকা খাতুন, মোবারক হোসেন, টুম্পা খাতুন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলিফিকার রায়হান, সেলিম হায়দার প্রমুখ।

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কর্মসূচী সমন্বয়কারী কাজী বাবর আলী। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্যোগ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!