শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ক্যান্সারে আক্রান্ত সাতক্ষীরার মেধাবী ছাত্র মেহেদি বাঁচতে চাই

শেখ মাসুদুল হাসান, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১৫৪৩ বার পড়া হয়েছে

ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই।

মেহেদী হাসান সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মহব্বত আলী সানার ছেলে ও সাতক্ষীরার সদর উপজেলার ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।

সে বরাবরই ক্লাসে প্রথম। মেধাবী ছাত্র মেহেদি ২০১৫ সালে প্রাইমারী ট্যালেন্টপুলে ও ২০১৮ সালে জুনিয়র সাধারন বৃত্তি পায়। সে ২০২১ সালে এস এসসি পরীক্ষার্থী। ইট ভাটায় কাজ করে সংসার চালায় তার বাবা। মেহেদির সরকারি বৃত্তি পাওয়া জমানো টাকা এবং স্বজনদের কাছ থেকে টাকা জোগাড় করে চিকিৎসা চালিয়েছে।

এখন আর কিছুই অবশিষ্ট না থাকার কারণে বিত্তবানসহ সব মানুষের দারস্থ হয়েছে স্কুলছাত্র মেহেদির পরিবার।

তাকে বাঁচাতে ইতিমধ্যে তার স্কুলের উদ্যোগে মেহেদি চিকিৎসা কল্যাণ তহবিল গঠন করা হয়েছে।

বিত্তবানসহ সকলের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছে তার পরিবার।

অশ্রুসিক্ত মেহেদির মা নুরজাহান বলেন, আমার ছেলেকে আপনারা বাঁচান। আমাদের সামর্থ্য নেই। সবাই মিলে বাঁচান বলে হাউ মাউ করে কেঁদে ফেলেন।

মেহেদির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর মেহেদির বিকাশ নম্বর-০১৯০৬-৬৮৭২৫৯ অথবা তার স্কুল শিক্ষক মাসুদ স্যারের বিকাশ নম্বর-০১৭২০-৫৮৯৫৩৫ । এই নম্বর ও ঠিকানায় সাহায্য পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!