শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের কামাননগর উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতখার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা বিএনপির সদস্য শের আলী। এ সময় সেখানে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম মহান বিজয়ের এই মাসে দেশকে এগিয়ে নিতে গণতন্ত্র পুনরুদ্ধ সরকারের সহযোগিতা কামনা করেন।

জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী এ সময় মহান মুক্তি যুদ্ধের পরিপূর্ন চেতনা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবী জানিয়ে বলেন, গণতন্ত্রের অনুপস্থিতিতে মহান বিজয় দিবসের আনন্দকে মিলান করে দিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!