রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় মুরগী পালন বিষয়ে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের হল রুমে দুইদিন ব্যাপী মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর’২৫) সম্পন্ন হয়েছে।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাছুম বিল্লাহ এবং অফিস সহকারী মোঃ মাসাদুজ্জামান।

প্রশিক্ষক হাস মুরগীর বাসস্থান, বিভিন্ন জাত, বিভিন্ন রোগ ব্যাধি, কারন, প্রতিকার, খাদ্য উপাদান তৈরী ও ব্যবহারসহ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!