শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটা সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক’র বিদায় সংবর্ধনা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন এর অবসরজনিত (পিআরএল) বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ‘২৫) বেলা ১২ টা হতে শিক্ষক মিলনায়তনে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে  কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দীর্ঘদিনের শরীরচর্চা শিক্ষক সামছুল হুদা কবীর (খোকন)। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মনিরজ্জামান (মহসিন) এর সঞ্চালনায় বক্তব্য দেন গণিত বিষয়ের প্রধান আকরাম হোসেন, রসায়ন বিষয়ের প্রধান স্বপন কুমার মন্ডল, সমাজকর্ম বিষয়ের প্রভাষক নাজমুল হুদা ডালিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম ফিরোজ আহমদ, ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক আলহাজ্জ আমিনুর রহমান, ইসলামের ইতিহাসের  প্রভাষক আনোয়ারা খাতুন, জীববিজ্ঞানের শিক্ষক আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পদার্থ বিষয়ের শিক্ষক নাসিরউদ্দিন এবং গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষক পর্ষদের কোষাধ্যক্ষ ও প্রভাষক শাহজাহান কবীর সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!