রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় বিশেষ বরাদ্দের দাবিতে শ্যামনগরে পরিবেশ সমাবেশ

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

উন্নয়নের নামে পরিবেশ ধংস বন্ধে এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেট বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৫ জুন ‘২৫) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরের চুনা নদীর পাড় বসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম আয়োজিত সমাবেশে অংশ নেয় স্থানীয় জনগাষ্ঠী, সবুজ সংহতি ও উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমম্বয় কমিটির সদস্যবৃন্দ।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সবুজ বিল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, যুব জলবায়ু যোদ্ধা রাবেয়া সুলতানা, ওবায়দুল্লাহ আল মামুন, নাহিদ হাসান জিম, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, পরিবেশ কর্মী মাসুম বিল্লাহ, গাজী আবু নাঈম প্রমুখ।

স্থানীয় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ পরিবেশ সুরক্ষার অঙ্গীকার মুখরিত হয়ে ওঠে। সমাবেশে উপস্থিত বক্তারা উন্নয়নের নামে নির্বিচারে পরিবেশ ধংসের তীব্র নিন্দা জানান।

তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মানবজাতি ও জীববচিত্র্যর জন্য চরম হুমকি। বক্তারা পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে সাতক্ষীরা উপকূলের জন্য বিশেষ বরাদ্দর দাবি জানান। তাদের মতে, পর্যাপ্ত আর্থিক সংস্থান ছাড়া পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কার্যক্রম কখনও ফলপ্রসূ হবে না।

প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে সমাবেশে বক্তারা আরো বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকর এবং পরিবেশবান্ধব বিকল্প প্রচলনের উদ্যোগ নিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!