শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু

কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে প্রায় ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে অর্ধ শতাধিক মৎস্য চাষি। এ ঘটনায় প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ মে ‘২৫) দুপুরের প্রবল জোয়ারে সাতক্ষীরার আশাশুনির দরগাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুবেদখালী এলাকার কপোতাক্ষ নদের উপকূল রক্ষা রিং বাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে।
তবে ওয়াপদা বাঁধ থেকে এ রিং বাঁধের দূরত্ব থাকায় সাধারণ মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে দরগাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, বুধবার দুপুরের জোয়ারে নদী খনন করে তৈরি করা রিং বাঁধ ভেঙ্গে যায়। এতে ৪শ বিঘার অধিক মৎস্য ঘের পানিতে ভেসে গেছে। কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা।
স্থানীয় রহমত আলী জানান, দুপুরের জোয়ারের তোড়ে আমার বাড়ির পাশ থেকে অনেক জায়গা ভেঙে পানিতে তলিয়ে গেছে। রাতের জোয়ার আসার আগে এ ভাঙন আটকাতে না পারলে ওয়াপদা রাস্তা ভেঙে ইউনিয়নের অনেক এলাকা ডুবে যাবে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আশাশুনি শাখার উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘এটা মূলত ওয়াপদার বাঁধ না, কপোতাক্ষ নদ খননের ফলে সৃষ্টি হওয়া একটি রিং বাঁধ। দুপুরের জোয়ারে পানির চাপে রিং বাঁধটি ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, ‘রিং বাঁধ ভাঙ্গার খবর পাওয়া মাত্রই আমি পাউবোসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!