রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার সময় সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৩৫ জন আহত 

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় সকল যাত্রী কমবেশি আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, রোববার (১৮ মে ‘২৫) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায়।
আহত দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান জানান, শনিবার (১৭ মে’২৫) স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। রবিবার ঢাকায় ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় বাসের ৩৫ যাত্রী সকলেই কমবেশি আহত হন, তবে কেউ মারাত্বক আহত হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজন কে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!