শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের গভীর শোক প্রকাশ  সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক শেখ আব্দুল আলিম ডুমুরিয়ার রংপুর ঠাকুরঝির পুকুর মহাশ্মশানের বালি ভরাটের কাজের উদ্বোধন সাতক্ষীরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করন ও কনসার্ট গোপালগঞ্জে প্রবাসী যাত্রীদের লু ট করা মালামালসহ ৮০০ পিস ই য়া বা উদ্ধার, নারী মা দ ক ব্যবসায়ীসহ আ ট ক -২  টুঙ্গিপাড়ায় পূর্ব বি রো ধে র জেরে এক গৃহবধূকে সং ঘ ব দ্ধ ধ র্ষ ণে র অ ভি যো গ, গ্রে প্তা র-২ ডুমুরিয়ার জেলেপাড়ায় চিংড়িতে অ প দ্র ব্য পু শ, পু শ কৃ ত মাছ বি ন ষ্ট ও জ রি মা না সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি গফুর ও সম্পাদক গণেশ  সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে ১২ জনকে পু শ ই নে র চে ষ্টা বি এস এ ফে র, প্র তি হ ত বিজিবির আশাশুনিতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় বাছাই

কলারোয়ায় ঘুমন্ত শিশু সন্তানকে কুপি*য়ে হ*ত্যা করলেন পাষণ্ড মা, ঘা*তক মা আটক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

ঘুমন্ত শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছ পাষণ্ড মা। শুক্রবার (২৫ এপ্রিল ‘২৫) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামে এ ঘটনা ঘটে। জনতা ঘাতক মাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের নাম খাদিজা খাতুন (দেড় বছর)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের মেয়ে। গ্রেপ্তারকৃতের নাম আসমা খাতুৃন (২৪)। সে কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের স্ত্রী ও বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে।

কলারোয়া উপজেলার বাটরা গ্রামের রেশমা খাতুন তৃতীয় মাত্রাকে জানান, তার দুই ভাই মারয়েশিয়ায় থাকে। ২০২১ সালের জুন মাসে তার বোন আসমার সাথে একই উপজেলার কুশোডাঙা গ্রামের তৌহিদুজ্জামানের বিয়ে হয়। পরবর্তীতে আসমার গর্ভে তানভির হোসেন টাইগার ও খাদিজা খাতুন নামে দুটি সন্তান হয়। সম্প্রতি আসমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ কারণে তার মা আলেয়া খাতুন বৃহষ্পতিবার আসমাকে চিকিৎসার জন্য শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আনেন। শুক্রবার দুপুর ১২টার দিকে আসমা তার মেয়ে খাদিজাকে ঘরের বারান্দায় রেখে ঘুম পাড়াচ্ছিল। এ সময় মা আলেয়া মেয়ে আসমাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য মটরভ্যান আনতে যান। কিছুক্ষণ পর আসমা রান্না ঘর থেকে ধারালো বটি নিয়ে ঘুমন্ত অবস্থায় খাদিজার গলা কুপিয়ে হত্যা করে। স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

জালালাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাব্বর হোসেন তৃতীয় মাত্রাকে জানান, শিশু সন্তানকে হত্যার পর আসমা সেখানেই বসে ছিল। মানসিক ভারসাম্য হারানোর ফলে এ ধরণের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তৃতীয় মাত্রাকে জানান, আসমা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু খাদিজার লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!