বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

শহীদ আসিফ’র পরিবারের খোঁজখবর নিলেন উপদেষ্টার একান্ত সচিব

✍️খন্দকার আনিছুর রহমান তাজু📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আবুল হাসান ঈদের পরের দিন মঙ্গলবার (১লা এপ্রিল ‘২৫) সাতক্ষীরার বাড়িতে এসেই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার প্রথম শহীদ, দরদির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক’ শহীদ আসিফ হাসানের দেবহাটার বাসায় যান এবং শহীদ পরিবারের সাথে ঈদের কুশল বিনিময় করেন।

অতঃপর শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত ও শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।

এসময় ছিলেন দরদির কার্যনির্বাহী কমিটি ও এসোসিয়েট কমিটির সদস্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ আসিফের পিতা এবং শহীদ আসিফের জমজ ভাই ‘দরদির আজীবন সদস্য’ রাকিব হাসানসহ আত্মীয় পরিজনেরা।

উল্লেখ্য, দরদির কার্যনির্বাহী উপদেষ্টা হিসেবে মোঃ আবুল হাসান যুগ্মসচিব পদোন্নতি পাওয়ায় দরদি পরিবার তাঁকে ‘দরদি বিশেষ সম্মাননা’ দেন৷ দরদির এ সম্মাননা স্মারক দরদির সদস্য শহীদ আসিফ হাসানের পিতা স্বহস্তে মোঃ আবুল হাসানকে তুলে দেন।

শহীদ পরিবারের সাথে কুশল বিনিময় শেষে মোঃ আবুল হাসান “শহীদ আসিফ বন্ধু মহল ক্লাবে” যান এবং শহীদ আসিফের বন্ধুদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাকালীন সভাপতি নাসিম হাসান, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাজমুল আহসান এবং দরদি এসোসিয়েট কমিটির সদস্যসচিব মোঃ মোস্তাহিদসহ দরদির সদস্যবৃন্দ। পাশাপাশি উপস্থিত ছিলেন, অত্র এলাকার মসজিদের ইমাম, এলাকাবাসী এবং আসিফের বন্ধুমহল।

এ সময়, “শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল” ক্লাবের সংস্কার ও সার্বিক উন্নয়নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ হতে বিশেষ অনুদান প্রদান করায় শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ আসিফের বাবা এবং শহীদ আসিফের জমজ ভাই ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!