বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরাম (পফ) এর সভা তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংকের ফুলেল শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা

সাতক্ষীরায় নিউজ নেটওয়ার্কের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৮ বার পড়া হয়েছে

প্রথম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা শেষ হলো সাতক্ষীরায় ‘মানবাধিকার সুরক্ষাকারীদের এ্যাডভোকেসি, লবিং ও নিগোশিয়েশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার প্রথম ব্যাচ (তিন দিন ব্যাপী) শেষ হয়েছে।

৯ ডিসেম্বর প্রথম ব্যাচের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিবাশীষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উন্নয়নকর্মী সুশিলনের সহকারী পরিচালক মনিরুজ্জামান। প্রথম ব্যাচের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মানবাধিকারকর্মী বেনজির আহমেদ।প্রথম ব্যাচের সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাংবাদিক সেলিম রেজা মুকুল, দৈনিক পত্রদূত সম্পাদক লায়লা পারভিন সেঁজুথি, সাংবাদিক হেলাল উদ্দীন,সাংবাদিক রুহুল কুদ্দুস, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা পৌর কমিশনার ফারহাদীবা খান সাথি, জাহিদা জাহান মৌ, শিম্পা খাতুন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় সহযোগিতা করেন নিউজ নেটওয়ার্ক কর্মকর্তা মুসলিমা আক্তার মৌ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক, নিউজ নেটওয়ার্ক সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান।

১২ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ডিসেম্বর শুরু হয়। কর্মশালাটি পৃথক ৪টি ব্যাচে ভাগ করা হয়েছে। ৩ দিন ব্যাপী প্রতিটি ব্যাচে ২৯ জন করে (১২দিনে, সর্বমোট ১১৬জন) প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে।

প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছেন স্থানীয়-আঞ্চলিক-জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, উন্নয়নকর্মী, ইমাম, পুরোহিত, সমাজকর্মী ও মানবাধিকারকর্মী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!