শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন গোপালগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন  তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা মহিলা আ‘লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি সোমবার বেলা সাড়ে দশটায় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরার নেতৃত্বে সাতক্ষীরা পিএন হাই স্কুল থেকে শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয় এবং মিছিল শেষে জেলা আওয়ামী লীগের আহবানে শহীদ শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মনসুর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদা আকতার বানু ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের  সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!