শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

শ্যামনগরে সিটি সুপার শপ এর শুভ উদ্বোধন করলেন এমপি এস এম জগলুল হায়দার 

হেলাল উদ্দিন::
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২৪ বার পড়া হয়েছে

“বাজার হবে আনন্দের” এ স্লোগানকে সামনে রেখে সহস্রাধিক গুণীজন ও সুধী মহলের উপস্থিতিতে সাতক্ষীরার শ্যামনগরে সিটি সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর ২০২০) বেলা ১২ টায় উপজেলার বাবলা তলায় অবস্থিত নবনির্মিত সিটি সুপার শপের দ্বিতীয় তলায় নওয়াবেকী ডিগ্ৰী কলেজের আইসিটি প্রভাষক মোঃ মঞ্জুর এলাহী’র সঞ্চালনায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি, সদর ইউনিয়ন (অনুমোদিত পৌরসভার) চেয়ারম্যান ও সিটি সুপার শপের ব্যবস্হাপনা পরিচালক এ্যাডঃ জহুরুল হায়দার বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, শ্যামনগর সরকারি ডিগ্ৰী কলেজের সাবেক সহকারী উপাধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন আহমেদ, নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, প্রভাষক মোশাররফ হোসেন, নকিপুর সরকারি এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, জবেদা সোহরাব মডেল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ সহস্রাধিক সুধীমহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন সিটি সুপারশপের পরিচালক মোঃ রোকন উদ্দিন বাবু ও শ্যামনগর হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হোসেন। মোনাজাত পরিচালনা করেন নলতা শরীরের খাদেম মাওলানা আবু সাঈদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!