রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় জাতীয় ভোটার দিবস পালিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এই শ্লোগান কে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

রবিবার (২ মার্চ ‘২৫) সকাল ১০ টায় তালা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এরপর এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাদিক বিন জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা ইন্সট্রাক্টর মোঃ মোকবুল হোসেন, প্রোগ্রাম অফিসার রেজাউল করিম, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, এনজিও কর্মী মীর জিল্লুর রহমান, সাংবাদিক সেলিম হায়দার, কে এম শাহীনুর রহমান, এস এম মোতাহিরুল হক শাহিন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!