শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

দেবহাটা সরকারি কেবিএ কলেজের শিক্ষক হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা  

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান শেখ হাবিবউল্লাহ’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ‘২৫) বেলা সাড়ে ১১ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় আলহাজ্জ শেখ হাবিবউল্লাহ। শিক্ষক মো.আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: মনিরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, শিক্ষক পর্ষদের যুগ্ম-সম্পাদক ও ইংরেজি বিভাগীয় প্রধান মো: শাহানুর রহমান, রসায়ন বিভাগের প্রধান স্বপন কুমার মন্ডল, কৃষি শিক্ষা বিভাগের মো: আব্দুর রহমান, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন), বাংলা বিভাগীয় প্রধান দৌলতুন্নেছা (পারুল), প্রভাষক পারভীন সুলতানা, প্রভাষক প্রদীপ কুমার মন্ডল ও শরীরচর্চা শিক্ষক মো: সামছুল হুদা কবীর খোকন। বক্তাগণ- একজন দক্ষ, নিরিহ ও নিবেদিত শিক্ষকের নানা কর্মময় দিক তুলে ধরেন। পাশাপাশি বিদায়ী শিক্ষকও আবেগঘন কন্ঠে নানা স্মৃতিকথা উল্লেখ করে তার অবসরকালীন জীবনে সুস্থ ও শান্তিতে থাকতে পারেন সেজন্য মহান আল্লাহর নিকট দোয়ার প্রার্থনা করেন। শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক শেখ হাবিবউল্লাহ কে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকেও উপহার প্রদান করা হয়। এসময় কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!