শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

কালিগঞ্জে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহনকারী ২৮জন কিশোরকে পুরুস্কার বিতরণ 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পৌষের শৈতপ্রবাহের এই সময়ে মহল্লার শিশু কিশোরদের মসজিদ মুখি করতে মহতি উদ্যোগ গ্রহণ করে সাড়া ফেলেছেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলা জামে মসজিদের নিয়মিত মুসুল্লিসহ সফল যুবকেরা।

প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহের প্রতিযোগীতায় অংশগ্রহন করে ২৮ জন শিশু কিশোর। এদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায়, শৃঙ্খলা, ভদ্রতা, আচারণে প্রতিযোগীতায় পৃথক ৪ জনকে বিশেষ পুরুস্কার (পাঞ্জাবী) ও সকলকে একটি করে টুপি প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী-২৫) ফজরের নামাজবাদে আনুষ্ঠানিক ভাবে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আবু বাক্কার মোড়লের সভাপতিত্বে ও স্থানীয় সফল যুবক এবং উদ্যোক্তা শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি, ইকরা তা’লীমুল কুরান নুরানি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বিশেষ অতিথি ছিলেন অত্র জামে মসজিদের ঈমাম মাওলানা জহুরুল ইসলাম, মাদ্রাসা কমিটির সেক্রেটারী ইজ্জত আলী মোড়ল, স্থানীয় সফল যুবক ও উদ্যোক্তা হেলাল উদ্দিন প্রমুখ। অদ্য হতে আবারও একমাসের প্রতিযোগীতা শুরু হয়েছে। লক্ষ্য ও উদ্দেশ্য হলো মহল্লা বা গ্রামের ৭ বছর থেকে ১৫ বছর বয়সী ছেলেদের মসজিদ মুখি করার পাশাপাশি নামাজি ও সৎ চরিত্রবান হিসাবে গড়ে তোলা। পুরুস্কার বিতরণে সহযোগিতায় ছিলেন এম হাফিজুর রহমান শিমুল, মাওলানা জহুরুল ইসলাম, শেখ আকরাম হোসেন, দিদারুল ইসলাম রনি, আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!