বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের বহিস্কারাদেশ প্রত্যাহার ও বির্তকিতদের বাদ দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের অযোগ্য অথর্ব কমিটি বাতিল ও নেতৃবৃন্দের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর ২০২০) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো: মিলন হোসেন সিকদার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ অক্টোবর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই কমিটির সভাপতি পদ দেওয়া হয় খুলনায় বসবাসকারী মুদি ও মাদক ব্যবসায়ী সোহেল আহম্মেদ মানিককে। সাতক্ষীরার রাজপথে জীবন বাজী রেখে যারা মিছিল করেছিলো, পঙ্গুত্ব বরণ করেছিলো, দীর্ঘদিন কারাবরণ করেছিলো তাদেরকে বাদ রেখে কমিটিি দেওয়া হয়েছে। কমিটি ঘোষনার পর থেকেই বঞ্চিতরা এই বির্তকিত অথর্ব কমিটি নিয়ে প্রতিবাদ করে আসছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। কিন্তু আমরা উপেক্ষিত হয়েছি। অনেক ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে মাদক ব্যবসায়ী সোহেল আহমেদ মানিককে সাভপতি, মজিদ ডাকাতকে সহ-সভাপতি, মাদক ব্যবসায়ী করিমকে দপ্তর সম্পাদক করে আরো কয়েকজন অযোগ্য ব্যক্তিকে পদে রেখে কমিটি দেওয়ায় অদ্যবধি আমরা তা মেনে নিতে পারিনি।

নিজেকে একজন কারাবরণকারী উল্লেখ করে মিলন হোসেন সিকদার আরো বলেন, কমিটিতে ঠাঁই পাওয়া ডাকাত, মাদক ব্যবসায়ী ও নেশাখোরদের সম্পর্কে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত আবেদন করার পর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্রোকে পদ থেকে অব্যহতি ও ছয়জন ত্যাগী নেতাকে বহিস্কার করা হয়। যা সম্পূর্ণ নিয়ম বর্হিভুত।

তিনি এসব বিষয়ে কেন্দ্রীয় ও বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে অব্যহতি ও বহিস্কারদেশ প্রত্যাহার এবং সোহেল আহম্মেদ মানিকসহ অন্যান্য বির্তকিতদের তাদের পদ থেকে বহিস্কার করে জেলাা স্বেচ্ছাসেবকদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দাবী জানিয়েছেন। তারা আরো বলেন, আগামী ১১ ডিসেম্বর সাতক্ষীরায় বিভাগীয়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ্দ সাতক্ষীরায় আসবেন। আমাদের নায্য দাবী পূরণ না করে সাতক্ষীরায় আসলে আমরা তাদের প্রতিহত করবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অব্যাহতিপাপ্ত এডভোকেট কামরুজ্জামান ভুট্রো, সদর থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল হক হিমু, শহর স্বেচ্ছা সেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলাাম রেজা, সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনসহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!