রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

তালায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে সোমবার (০৯ ডিসেম্বর ‘২৪) “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ” শীর্ষক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে এবং EDUCO ও Tearfund -এর সহযোগিতায় কর্মসূচিতে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সবুজ বনায়ন, পানির নীতি এবং বর্র্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

এতে সভাপতিত্ব করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভীন। নেটওয়ার্কের সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র কমিটির সদস্য সচিব ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা।

বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য রাশেদ সানা, সাংবাদিক বিএম জুলিফিকার রায়হান, সহঃঅধ্যাপক কামরুজ্জামান, শেখ সেলিম আক্তার স্বপন, গুলশাহানারা খাতুন, দিলীপ সানা, টুম্পা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা, Paris Agreement এবং Sendai Framework-এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, বৃক্ষরোপণ কার্যক্রম এবং “সবুজ গ্রহায়ণ” উদ্যোগের সূচনা হয়। ডায়ালগ সেশনে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়। স্থানীয় নেতৃস্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!