বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন  কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি হাফেজ রবিউল বাসার দোকানের বারান্দা দ খ ল! নলতায় ইউপি চেয়ারম্যানের বি রু দ্ধে মেম্বার ও তার ছেলে মা র পি ট করার অ ভি যো গ তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন: দ্বিমুখী লড়াই; ভোট ১৬ মে সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবী ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত

উত্তরণের উদ্যোগে তালায় করোনা ভাইরাস মোকাবেলায় প্রাম্ভিক জনগোষ্ঠীর মাঝে ত্রান বিতরণ

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় করোনা ভাইরাসে মোকাবেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরী ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তালা বি,দে সরকারি স্কুলের পুরাতন মাঠে ইউনাইটেড ওয়ে ও লিনডে কোম্পানীর সহযোগিতায় বে-সরকারী সংস্থা ‘উত্তরণ’ সদর ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায় ৯০ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।

এ সময় উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ আমিন শাশ^ত, উত্তরণের ডেভেলপমেন্ট ও কমিউনিকেশন অফিসার ইসরাত জাহান নওশীন, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, সোস্যাল সেক্টর ট্রেইনার মোছাঃ খালেদা আক্তার, উত্তরণের মির্জা মনিরুল ইসলাম, মোঃ আফজাল হোসেনসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। তালা ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে উক্ত ত্রাণ বিতরণ করা হবে। এর মধ্যে এ পর্যন্ত ৩০০ পরিবারের মাঝে উক্ত সহায়তা প্রদান করা হয়েছে বরে উত্তরণ কর্মকর্তরা জানান।

এ সময় প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ৩ পিস সাবান, ২ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ টি সার্জিক্যাল মাস্ক, ১০ টি কাপড়ের মাস্ক ও ২০ লিটারের একটি ঢাকনাসহ বালতি বিতরণ করা হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, তিনি উত্তরণসহ বিভিন্ন এনজিও’র কাজে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে তিনি এলাকার বিপুল সংখ্যক মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার জন্য বে-সরকারি সংস্থা উত্তরণ-কে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!