শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

শহিদ আসিফের কবর জিয়ারত করলেন দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আফিস হাসানের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরার দেবহাটা থানার নবাগত ওসি হযরত আলী।

রবিবার (১০ নভেম্বর’২৪) দেবহাটা উপজেলার আস্কারপুরে শহীদ আসিবের আত্নার মাফিরাত কামানায় দোয়া মোনাজাত করেন তিনি। পরে শহিদ আসিফের পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ গাজী, পুলিশ সদস্য, শহিদ আসিফ হাসানের পিতা মাহমুদ আলম ও ভাই  রাকিব হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আরিয়ান রবি, রাকিব হোসেন, আব্দুল্লাহ, ইমরান হোসেন, শিমুল হোসেন, ইমরান হোসেন প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ।

এসময় দেবহাটা থানা অফিসার নবাগত ইনচার্জ জানান, বাংলাদেশ পুলিশ আসিফ সহ সকল শহীদদের পরিবারের পাশে থাকবে। যে কোন সমস্যার সম্মূখিন হলে আমাকে জানালে আমি সার্বিক সহযোগিতার চেষ্টা করব। তিনি আরো বলেন, আমি দেবহাটায় যোগদানের পর আন্দোলনে শহীদ শিক্ষার্থী আসিফের কবর জিয়ারত করার জন্য জেলা পুলিশ সুপার আমাকে নির্দেশনা দেন। আমরা আপনাদের সুখে, দুখে পাশে থাকব। আসিফ নেই, কিন্তু আমরা অসংখ্য আসিফ আপনাদের পাশে আছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!