শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সাতক্ষীরায় অসহায়দের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৬৪৭ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে সাতক্ষীরায় দেড় শতাধিক অসহায় দুঃস্থ প্রতিবন্ধী, বিধবা ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জি.এম ওয়াহিদ পারভেজের সার্বিক ব্যবস্থাপনায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার সকালে উক্ত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দের সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টুরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আওয়াম লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহিলা আওয়ামীলীগের সদস্য শিমুন শামস্ প্রমুখ।

এ সময় কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাও. হাবিবুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!