শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

সাতক্ষীরায় অভিবাসীদের সাথে পারস্পরিক মতবিনিময় সেশন

শাহিদুর রহমান::
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে (পিটিআরসি) সম্ভাব্য অভিবাসীদের সাথে আশ্বাস প্রকল্পের পারস্পরিক মতবিনিময় সেশন বুধবার (১৮ ই নভেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।

সভাটি অগ্রগতি সংস্থার আয়োজনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো অপারেশন (এসডিসি) এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

উক্ত সেশনে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ কে. এম মিজানুর রহমান ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এর সহকারী পরিচালক মোস্থফা জামান।আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ব্যাংকের এস ই ও পিনক পানী রায়।

উক্ত সেশনে প্রকল্প পরিচিতি, নিরাপদ অভিবাসন, মানব পাচার, সারভাইবার সনাক্তকরন ও পুন: একত্রীকরণ নিয়ে আলোচনা করা হয়।সমগ্র সেশনটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর সিরাজুম মনিরা, মৌসুমী ফেরদাউস, স্যোশাল মোবিলাইজার ধনঞ্জয় পরমান্য প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!