বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ

মহানবীকে কর্টুক্তির প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

ভারতের বিজেপি নেতা নিতেশ রানে এবং ধর্মগুরু রামগির মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর’২৪) সকাল ৯ টায় ছাত্র-জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে সাতক্ষীরা – কালীগঞ্জ প্রধান সড়কের এ মিছিল করা হয়। শুরুতে
উপজেলার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে মিছিলটি সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সখিপুর গোলচত্বর থেকে শুরু করে পারুলিয়া ঘুরে পুনরায় সখিপুর গোলচত্বরে এসে শেষ হয়। পরে সখিপুর মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মুফতী ফজলুল হক আমিনী,ফয়জুল উলম মাদ্রাসার শিক্ষক মুফতী আবু নাঈম , হাফেজ কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরাদ হোসেন,তানভির আহমেদ,ছাত্রজনতার মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহম্মেদ, নাজমুল হুদা রুন্টি, আরিয়ান রবি প্রমুখ।

বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতিশ রান। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা।

তারা আরোও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয়না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!