শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

বৃদ্ধকে মারপিট করার দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে

খুলনা জেলার কয়রায় তুচ্ছ ঘটনায় এক বৃদ্ধকে হাত পা বেধে পিটিয়ে ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এক এনজিও কর্মী।

সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়নে এক সংবাদ সম্মেলনে এবিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন খুলনার কয়রা উপজেলার ১ নং কয়রা (নলপাড়া) গ্রামের পীতম্বর মুন্ডার ছেলে এনজিও কর্মী শিবপদ মুন্ডা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত রাধাপদ মুন্ডার ছেলে সুবোল মুন্ডা এবং রবীন্দ্রনাথ মুন্ডার ছেলে তাপস মুন্ডা গত ৫ নভেম্বর আমার বৃদ্ধ পিতাকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে এনে রশি দিয়ে হাত- পা বেধে বেদম মারপিট করে। হাত-পা বেধে মারপিট করা অবস্থা মোবাইলে ভিডিও ধারন করে ও ছবি তুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। খবর পেয়ে ৬ নভেম্বর সকালে আমার দেড় মাসের অন্তঃসত্বা স্ত্রী শীলা রাণী তার বাবা’র বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। ওইদিন বেলা ১২টার দিকে কোন প্রকার কথা কাটাকাটি ছাড়াই উল্লেখিত তাপস মুন্ডা আমার স্ত্রী গায়ের ওড়না কেড়ে নিয়ে তার চুল ধরে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফোলা জখম করে। এসময় আমার অন্তঃসত্বা স্ত্রীর পেটে ও বুকে লাথি মারে। এতে আমার স্ত্রী শীলা রাণীর প্রচুর রক্তক্ষরণ হয়ে গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এঘটনায় কোন পদক্ষেপ গ্রহণ করলে আমাদেরকে পুনরায় মারপিট ও খুন জখমের হুমকি দিচ্ছে তাপস ও সুবোল মুন্ডা।

শিবপদ মুন্ডা আরো বলেন, আমার পিতাকে হাত-পা বেধে মারপিটের ঘটনা জানাজানি হওয়ার পর তাপস ও সুবোল মুন্ডা ইন্টারনেট থেকে ভিডিওটি সরিয়ে নেয়। কিন্তু মারপিটের দৃশ্যের ছবি এখনো রয়ে গেছে। একজন বৃদ্ধকে এভাবে হাত ও পা বেধে মারপিট করার  পর তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে গুরুতর অপরাধ করলেও বহাল
তবিয়তে রয়েছে তাপস মুন্ডা ও সুবোল মুন্ডা গংরা। তিনি উল্লেখিত তাপস মুন্ডা ও সুবোল মুন্ডাকে গ্রেপ্তারপূর্বক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেইল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!