শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

দেবহাটায় ছাত্র জনতার শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৪০৬ বার পড়া হয়েছে

জামায়াত ইসলামী বাংলাদেশের সাতক্ষীরার দেবহাটা উপজেলার আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে হয়রানি, হানাহানি, দাঙ্গা, সংঘাত করা যাবে না। সমাজের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে। মুসলিম, অমুসলিম কোন মানুষের বাড়িঘর ভাংচুর, সম্পত্তি দখল কিংবা তাদের উপর হামলা করা যাবে না। মানুষকে ভালবাসতে হবে। যারা জুলুম করেছে তাদের কাতারে আমরা যেতে চাই না। সবাইকে সাধারণ ক্ষমা করে দিতে হবে। আমরা একে অপরের ক্ষতি করবো না। সবাই মিলে সুন্দর সমাজ ও দেশ প্রতিষ্ঠা করবো।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট ‘২৪) সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠে ছাত্র জনতার আয়োজনে শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহাবুবুল আলম, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।

উপজেলা জামাতের সেক্রেটারী মাওলানা এইচ এম ইমদাদুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, সাবেক পারুলিয়া ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন, উপজেলা নায়েবী আমীর মহিউদ্দীন মাহমুদ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন আমীর মাওলানা ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাহাবুব আলম, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন, উপজেলা ইউনিট সদস্য সোলাইমান হোসেন, জিয়াউর রহমান, মাসুম খান চৌধুরী, দেবহাটা দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান, উত্তর শাখা ছাত্র শিবিরের সভাপতি রোকনুজ্জামান, হিন্দুধর্মীয় নেতা বাসুদেব সরকার প্রমুখ। সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শতশত সাধারণ মানুষ অংশ নেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!