শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া আরসিসি ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া নিরালা আবাসিক এলাকায় আরসিসি ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৫ জুলাই ‘২৪) সকালে প্রধান অতিথি হিসেবে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. মোহাব্বাত হোসাইন, কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. শওকত হায়দার, মো. আলতাফ হোসেন, আবুল কাশেম বাবুরালী, মো. শাহিনুজ্জামান, মো. তুহিনুজ্জামান, নাহিদুর রহমান খান রিমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শওকত হায়দারের বাড়ির সামনে থেকে মাহবুবুর রহমানের বাড়ি পর্যন্ত ৪৯২ ফুট আরসিসি ড্রেণ সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ ৭৪ হাজার  ৮৭৭ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!