বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

তালায় নারীর অধিকার আদায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

আজ রবিবার (১৪ জুলাই ‘২৪) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে ভিন্নধর্মী আয়োজনে বৈষম্য এবং নারীর অধিকার আদায়ের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ইম্পাওয়ারমেন্ট ফাউন্ডেশন ডিইএফ ও উন্নয়ন সহযোগী মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। উক্ত ক্যাম্পেইন একটু ভিন্নভাবে করা হয় যেখানে স্কুলের ২৫৬ জন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র স্কুলের শিক্ষকগণ ও সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এ সময় বৈষম্য ও নারীর অধিকারের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় ১ ম স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির মেহের রায়হানা শাম্মী, দ্বিতীয় স্থান অধিকার করে ১০ম শ্রেণির আনিসুল ইসলাম অপু, তৃতীয় স্থান অধিকার করে ৬ষ্ঠ শ্রেণির নুসরাত জাহান। এ সময় ডিইএফ এর কিশোরীরা বৈষম্য ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক গীতিচিত্র প্রদর্শন করেন। উক্ত গীতিচিত্রে বিষয় ভিত্তিক চিত্র দেখানো হয় এবং সাথে সাথে গান ও নৃত্যের মাধ্যমে সেগুলো বোঝানো হয়। উক্ত গীতি চিত্র প্রদর্শনের বিষয় নিয়ে উপস্থিতিদের ফিডব্যাক গ্রহণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের ফলে শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে এবং বৈষম্য ও নারীর অধিকার রক্ষায় শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলে আস্বস্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!