শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড এর উত্তর মেহেদীবাগে সিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন 

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার উত্তর মেহেদীবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই ‘২৪) দুপুরে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর। এসময়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মিসেস রাবেয়া পারভীন।

সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে এবাদত দোকানদারের বাড়ি হতে কামরুল ইসলামের বাড়ি পর্যন্ত ৩২৮ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহ,,,কারি মো. আব্দুল মোতালেব, এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সিরাজুল ইসলাম, মো. মতিয়ার রহমান, শেখ কামরুল হাসান, মো. নূর ইসলাম সরদার, আনারুল ইসলাম, আমির হাসান, স্বপন হালদার, শারমিন সুলতানা সাথীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ হওয়ায় সাতক্ষীরা পৌরসভার  ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!