শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ফ্রান্সে মহানবী (সাঃ) এঁর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে কালিগঞ্জে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের বিক্ষোভ সমাবেশ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ) এঁর উপর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ওলামা মাসায়েক পরিষদের উদ্যোগে রবিবার (৮ নভেম্বর ২০২০) সকাল ১০টায় উপজেলা সদরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বাজারগ্রাম রহিমপুর তালীমুল কোরআন মাদ্রাসার মুহতামীম, পীরে কামেল হযরত মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ আবুল খায়ের, উপজেলা ঈমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ আব্দুল গফুর, মুফতি জহুরুল ইসলাম, হাফেজ মোখলেছুর রহমান, হাফেজ গোলাম মোস্তফা, মুফতি আতিকুর রহমান, হাফেজ মাওঃ আবুল কালাম, মুফতি ফয়জুল্যাহ, ক্বারী আব্দুল আজিজ, মাওঃ কাশেমুল ইসলাম, মাওঃ আনিছুর রহমান, মাওঃ শাহাজান আলী, মাওঃ আব্দুল মঈন প্রমুখ। বেলা সাড়ে ১০ টার মধ্যে সামাদ স্মৃতি ময়দানে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে হাজার হাজার মুসুল্লীদের অংশগ্রহণে একপর্যায়ে সমাবেশটি মহা সমাবেশে পরিনত হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওঃ মঞ্জুরুল আলম। সমাবেশ মোনাজাত পরিচালনা করেন মাওঃ অজীহুর রহমান। সমাবেশকে ঘীরে স্থানীয় প্রশাসন বিক্ষোভ মিছিল বন্ধের জন্য অনুরোধ করলেও শেষ পর্যন্ত খন্ড খন্ড মিছিলে উপজেলা সদরের রাস্তাঘাট শ্লোগানে শ্লোগানে উত্তাল হয়ে ওঠে। সমাবেশ শেষে মাওলানা অজিহুর রহমানের নেতৃত্বে ওলামা মাসায়েখ পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!