শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায়  সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১ জুলাই’২৪) সকাল ১০টায়  মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন দক্ষিণ পলাশপোলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের  আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র  (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

এসময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌরসভার  নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, ডাক্তার রনজিৎ কুমার রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার  উপ সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, মোহাব্বাত হোসাইন, কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জগন্নাথ ঘোষ, মিলন কুমার আমিন, দেব কুমার আমিন, সঞ্জয় বিশ্বাস, ঠিকাদার প্রতিষ্ঠান লবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলতাফ হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ পলাশপোল  মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকায় পৌরসভার  অর্থায়নে ১৫০ ফুট সিসি ঢালাই রাস্তাটি  ২ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। এসময় প্রধান অতিথি সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান বলেন, সাতক্ষীরা পৌরসভা প্রথম শ্রেনীর পৌরসভা। পৌরবাসীর কাঙ্খিত কেএফডব্লু প্রকল্প  পাস হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে পৌরবাসী উন্নয়নের চিত্র দেখতে পাবে ইনশাআল্লাহ। এজন্য তিনি পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। দীর্ঘদিন অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় অত্র এলাকাবাসী কাউন্সিলর শফিকুল আলম বাবুসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!