শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

শ্যামনগরে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

✍️আসাদুজ্জামান📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্ত ছয় শত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার (০১ জুন ‘২৪) বিকাল ৪ টায় উপজেলার হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে সাইক্লোন সেন্টারে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলন, সংরক্ষিত নারী সংসদ সদস্য লাইলা পারভিন সেঁজুতি। এ সময় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ নেতারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!