রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

অগ্নিকাণ্ডে তালায় ১৩ টি বসতঘর পুড়ে ভস্মিভূত 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় অগ্নিকাণ্ডে ১৩ বসতঘর পুড়ে গেছে। সোমবার (২২ এপ্রিল ‘২৪) সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।  সাতক্ষীরার ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।
সাতক্ষীরার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শিমুল রানা বলেন,  সোমবার সন্ধ্যার একটু আগে আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। সংবাদপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  এ সময়  সাতটি বসত বাড়ি,ছয়টি  রান্নাঘর গোয়ালসহ ১৩টি ঘর পুড়ে  যায়।  আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 
স্থানীয় ইউপি সদস্য মোঃ আলাউদ্দীনসহ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে ধলবাড়িয়া গ্রামের আব্দুল গনি শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ঘরগুলোয়। এতে একই পরিবারের  সুরত আলী শেখ, আমিনুর শেখ,ফারুক শেখ, আব্দুল গফুর শেখ, ইকরাজ আলী শেখ,আজিবর শেখের বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়।  তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেওয়ায় পার্শ্ববর্তী আরও ২০থেকে ৩০টি ঘর রক্ষা পায়। আগুনে আশপাশের আরও কয়েকটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীরা জানান,  অগ্নিকাণ্ডের ঘটনার সময় অনেকেই বাড়িতে ছিলেন না । তাই কোনো পরিবারের লোকজনই পুড়ে যাওয়া ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। আগুনে সাতটি  ঘরের সবকিছুই পুড়ে গেছে, বাকি ৬টি বিভিন্ন ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের দাবি নগদ অর্থসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!