বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

খাদ্যের সন্ধানে তালায় দলছুট হনুমান

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

খাদ্যের অভাবে নিজ এলাকা যশোরের কেশবপুর ছেড়ে তালা উপজেলা সদরে ছুটে এসেছে কয়েকটি কালোমুখো হনুমান। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমানগুলো। খাদ্যের সন্ধানে দীর্ঘ ২০/২৫ কিলোমিটার পথ অতিক্রম করে তালার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা।

শুক্রবার বিকালে তালা বাজারে, বিভিন্ন গাছে, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উৎসুখ জনতার মধ্যে অনেকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি দিলে তারা তা খেয়ে ক্ষুধা নিবারণ করছে। কেউ কেউ আবার হনুমানকে নানাভাবে বিরক্ত করছে।

তালা বাজারের ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন বলেন, ‘পথ ভুলে হনুমানগুলো অত্র এলাকায় এসেছে। শুক্রবার বিকালে তালা বাজারের তিন রাস্তা মোড়সহ বিদ্যালয়ের পাঁচালির উপর বসে ছিল দু’টি হনুমান। এ সময় তিনিসহ অনেকেই তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছেন। হনুমানগুলোর প্রাণ বাঁচাতে এলাকাবাসীর এগিয়ে আসা দরকার।’

স্থানীয় বাসিন্দা ক্রিদেব ঘোষ জানান, গত ২/৩ দিন ধরে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৪/৫টি কালোমুখ হনুমান। শুনেছি যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে এসেছে হনুমানগুলো।

জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। প্রাণিসম্পদ বিভাগের তত্ত্ব্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। ঐ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০-৪০০ হনুমান। খাদ্যের সংকট দেখা দিলে মাঝেমধ্যে কিছু হনুমান আবাসস্থল রেখে বেড়িয়ে পড়ে অন্যত্র। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।

এ বিষয়ে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যে সৃষ্টি বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ সময় তিনি হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সকলের প্রতি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!