বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

তালায় গণহত্যা দিবস পালিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (২৫ মার্চ’২৪) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জালালপুর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, পারকুমিরা ও হরিণখোলা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জালালপুর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, আওয়ামী লীগেনেতা রবিউল ইসলাম মুক্তি, অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, মীর মহাসীন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান সাধু, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জেএসডি নেতা মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটির সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এদিকে পারকুমিরা ও হরিণখোলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল হাই, আওয়ামী লীগনেতা এড. আব্দুস সামাদ, বিশ্বাস আতিয়ার রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে তালার পারকুমিরায় ৭৯ জন ও হরিণখোলা গ্রামে ৪৯ জনকে নৃসংশভাবে হত্যা করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও শহিদদের স্বরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!