শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪০ দিনের জামাতে নামাজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শ্যামনগরে বৈশাখী শিবের চড়ক পূজা অনুষ্ঠিত  ভা র তে র মুসলমানদের উপর জু লু ম নি র্যা ত ন ও হ ত্যা র প্র তি বা দে সাতক্ষীরায় মানববন্ধন ও বি ক্ষা ভ সমাবেশ সুন্দরবনে কোস্ট গার্ডের অ ভি যা নে ৩ জ ল দ স্যু আ ট ক, অ স্ত্র উ দ্ধা র গানে ও ছন্দে কবিপ্রণাম: সাতক্ষীরায় বৈশাখের বিদায়লগ্নে রবীন্দ্র-স্মরণ সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

জাতীয় নারী ফুটবলার রাজিয়া সুলতানা পিতার কবরের পাশেই শায়িত হলেন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

পিতার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় নারী ফুটবলার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পুরুস্কার প্রাপ্ত সাতক্ষীরা কালিগঞ্জের রাজিয়া সুলতানা। তার জানাজায় অংশগ্রহন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সূধী ও শতশত গ্রামবাসী।

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরনে স্ট্রোকে আক্রান্ত হয়ে অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের অন্যতম সদস্য ফুটবলার রাজিয়া সুলতানা (২২) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের পিত্রালয়ে বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে। রাজিয়া সুলতানা উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে। তার পরিবারের পক্ষ থেকে জানাগেছে, দুই ভাই ও তিন বোনের মধ্যে কৃতি ফুটবলার রাজিয়া সুলতানা সকলের ছোট। অতি দরিদ্র পরিবারের মেয়ে বুধবার (১৩ই মার্চ’২৪) রাত ১০ টার দিকে সে একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত তিন টায় অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে একপর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পথে ভোর ৪টা দিকে তার মৃত্যু হয়।

সে প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল।পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়া। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। ভুটানসহ বিশ্বের কয়েকটি দেশে খেলতে গিয়েছিল রাজিয়া। তিন বছর পূর্বে রাঙ্গামাটি জেলার বড়ইছড়ি উপজেলার পাম্প হাউজ এলাকার আব্দুর রহিম এর ছেলে ইয়াম রহমানের সাথে বিবাহ হয়।ইয়াম রহমান অনুর্ধ ১৯ দলে ২০১৮-১৯ সালের খেলোয়াড় ছিল।

আজ বৃস্পতিবার (১৫ মার্চ’২৪) বিকাল ৫ টায় লক্ষিনাথপুর গ্রামেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়েছে কৃতি ফুটবলারের। জানাজায় অংশগ্রহন করেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সূধী ও শতমত গ্রামবাসী। তার অকাল মৃত্যুর খবরে সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত ক্রীড়ামোদী সকলে। জানাজা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওরানা আনোয়ারুল ইসলাম। রাজিয়া’র মৃত্যুর পরে তার এতিম সন্তান বড় বোন নুরনাহারের কোলেই ছিলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!