শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে বন্ধু ফোরামের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত (ভিডিওসহ)

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধু ফোরাম এর বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জানুয়ারী) বেলা ২ টায় উন্নয়ন সংস্থা সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে বন্ধু ফোরামের এ সভায় সভাপতিত্ব করেন বন্ধু ফোরাম এর সভাপতি সু-সংগঠক মোস্তফা আখতারুজ্জামান পল্টু। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ।

বিশেষ অতিথি ছিলেন থানা’র ওসি (তদন্ত) প্রদীপ সানা, সুশীলনের ইসি কমিটির সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সভাপতি শরিফুল্যাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আমেনা বিলকিস ময়না, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কৃষ্ণনগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইসি কমিটির সদস্য মোস্তফা কবিরুজ্জামান মন্টু।

স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান। বন্ধু ফোরামের দপ্তর ও সাংস্কৃতিক সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সার্বিক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বন্ধু ফোরামের সহ- সভাপতি শেখ আবু তাহের, কোষাধ্যক্ষ অমল সরকার, কার্যনির্বাহী কমিটির সদস্য জি এম আবু আব্দুল্লাহ হাসান, সদস্য শেখ রিয়াজুল ইসলাম, শাহরিয়ার খাঁন রিপন, গোলাম আয়ুব জুলু, শেখ শাকির আহমেদ বাবু, শিক্ষক মাহবুবুর রহমান, শেখ রফিকুল ইসলাম, দিপালী স্বর্ণকার, ডাঃ রফিকুল ইসলাম, আব্দুল করিম মামুন হাসান প্রমুখ।

দিনব্যাপী এ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথিসহ আমন্ত্রিত সকলকে সন্মাননা স্মারক প্রদান এবং বন্ধু ফোরামের সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!