শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালার ফুলবাড়ী সেলুন দোকানের মোটরসাইকেল চু রি সাতক্ষীরা সদর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ দেবহাটায় ১,০৩৫ বোতল ফে ন্সি ডি ল স হ মা দ ক ব্যবসায়ি আ ট ক সরকারি সম্পদ নিজের সম্পদ মনে করে সংরক্ষণ করতে হবে: সাংসদ মুহাদ্দিস আব্দুল খালেক জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা, ৩০ জুলাই পর্যন্ত সংবাদ ও ডকুমেন্টরি জমার আহ্বান সাতক্ষীরা সদর হাসপাতালের সভাপতি হিসেবে এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের প্রথম সভা ফলোআপ: কালিগঞ্জে ঘের ব্যবসায়ি সঞ্জীব সরকার হ ত্যা! থানায় মা ম লা, গ্রে প্তা র -১ ডুমুরিয়ায় মাছের ঘেরে বি লী ন সড়ক, জন দূ র্ভো গ চরমে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হ ত্যা র প্র তি বা দে শ্যামনগরে বি ক্ষো ভ মি ছি ল সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শণ করলেন প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪৫৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, জেলা শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শণ করলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে যান এবং বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন এবং সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে রক্ষিত মহান স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধুর দূর্লভ চিত্র ঘুরে ঘুরে দেখেন এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের পরিদর্শণ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ সাতক্ষীরার সংস্কৃতির প্রশংসা করেন এবং সাতক্ষীরার সংস্কৃতির বিস্তার ও উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। এর পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি জেলা শিল্পকলা একাডেমি ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পরিদর্শণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্তার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী, সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, অধ্যাপক মো. রেজাউল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, বিকাশ দাস, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন যাদু, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, রুমা রাণী বরকন্দাজ, খবর সাতক্ষীরার সম্পাদক আবু জাফর সিদ্দিকী, কণ্ঠশিল্পী মন্জুরুল হক, কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, নৃত্য শিল্পী নাহিদা পারভীন পান্না প্রমুখ। এসময় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, জেলা শিল্পকলা একাডেমি ও কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!