শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত  তালায় হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান যৌ ন হ য় রা নি বন্ধে নীতিমালার দাবীতে তালায় মানববন্ধন 

কালিগঞ্জে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের জন্মদিনে বর্ণাঢ্য আয়োজন

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

বে-সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর নির্বাহী প্রধান বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আলোকিত সাদা মনের মানুষ, সমাজসেবক, উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের এর ৫৮ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যে দুই বাংলার দিকপাল সাবেক অধ্যাপক সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি গাজী আজিজুর রহমান।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্ল্যাহ কায়সার সুমন, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, বিশিষ্ট আইনজীবী সুশীলনের ইসি কমিটির কোষাধ্যক্ষ জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, ইসি কমিটির সদস্য শিক্ষিকা কনিকা রানী সরকার। মহতি অনুষ্ঠানে বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়েদ মাহমুদুর রহমানসহ সাংবাদিক বৃন্দ, সুশীলনের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপকূল বন্ধু’র ৫৮তম জন্মদিনে ৫৮ টি মোমবাতি জ্বালিয়ে কেককেটে ও স্মৃতিচারণ মূলক আলোচনা সভা এবং দোযা মোনাজাত অনুষ্ঠিত হয়। একইভাবে সুশীলনের খুলনা কার্যালয়েও অনুরূপ ভাবে নির্বাহী প্রধানের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!