বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

ধনী দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানী গ্রহন নিশ্চিতকরনের দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

ধনী দেশগুলোর গ্রীন হাউস গ্যাস হ্রাস করা ও বিপদাপন্ন দেশগুলোকে টিকে থাকার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবিতে শুক্রবার মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় লিডার্সের আয়োজনে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন পালন উপলক্ষে লিডার্সের ক্লাইমেট এ্যাকশন দল, বুড়িগোয়ালিনি ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন দল, লিডার্সের কর্মী ও স্থানীয় যুবকেরা জীবাশ্ম জ্বালানি বিরোধী মানববন্ধন করেছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আকাশলীনা ইকো টুরিজম পার্কের সামনে সকাল ৯:৩০ এ কর্মসূচি শুরু হয়ে সকাল ১০:৩০ এ শেষ হয়। ‘আমাদের অবশ্যই জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করতে হবে’স্লোগানকে সামনে রেখে তারা এ কর্মসূচি পালন করে।

লিডার্সের এডভোকেসি অফিসার তমালিকা মল্লিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তৃতা দেন ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন দলের সদস্য শহিদুল ইসলাম, শুভ্রা রানী, দিলিপ মাঝি ও তনুশ্রী রানী, লিডার্স ক্লাইমেট অ্যাকশন দলের সদস্য মাহমুদুল্লাহ হাসান, প্রতিমা জোয়াদ্দার ও অমৃত গাইন। লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আলীম আল রাজী-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে মানব বন্ধনের সমাপ্তি হয়।

কর্মসূচিতে অংশগ্রহনকারীরা দাবী তোলেন ধনী দেশগুলো আর্থিক সহায়তা দিয়ে দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোর বিশাল বনভুমি সংরক্ষনের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে তা নিজেদের কার্বন অর্জন হিসেবে দেখিয়ে তা নিজেদের কার্বন অপসারনের দাবী করছেন, যা ন্যায্যতা ও ঐতিহাসিক দায়কে প্রশ্নববিদ্ধ করে। এজন্য মানববন্ধনের উপস্থিত সকলের দাবী ধনী দেশগুলো অতিসত্তর নবায়নযোগ্য জালানী গ্রহনের মাধ্যমে গ্রীন হাউস গ্যাস নিঃসরন কমাবে এবং গরীব বা যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় যেমন বাংলাদেশ তারা তাদের উন্নয়নকে বাধাগ্রস্থ না করে নবায়নযোগ্য জালানী গ্রহন করবে, নবায়নযোগ্য জালানীতে ও জালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিটি দেশের নীতি, কৌশল ও পরিকল্পনার সাথে একীভূত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলার গৃহীত উদ্যোগগুলো বাস্তবায়ন করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!