শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর  সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃ ত্যু সাতক্ষীরায় ভ্যান চু রি র সময় দুই যুবক আ ট ক, পুলিশে সো প র্দ আশাশুনির মাদ্রাসার মুহতামিমের বি রু দ্ধে মি থ্যে অ প প্র চা রে প্র তি বা দে সংবাদ সম্মেলন সুস্থ থাকতে হলে অবশ্যই বোতলজাত সোয়াবিন তেল খেতে হবে- ড. মোহাম্মদ শোয়েব প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপিকে দেখতে গেলেন  আন্তর্জাতিক শব্দসচেতনা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা শ্যামনগর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত 

কালিগঞ্জে পতিত জমিতে কুমড়ার চাষ করে স্বাবলম্বী মারূফা ও মুসলিমাসহ অনেকে (ভিডিওসহ)

✍️হা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পতিত জমিতে মিষ্টি কুমড়া চাষ করে এখন স্বাবলম্বি হতদরিদ্র নারীরা। তিন বছরে প্রত্যেকেই হয়েছেন নিজ নিজ যায়গা থেকে স্বাবলম্বী। জীর্ন কুঁড়ে ঘরের জায়গায় স্থান করে নিয়েছে পাকাবাড়ি। কুমড়া চাষের এমন সাফল্য দেখে উচ্ছ্বসিত অন্য এলাকার কৃষকরা। অনুপ্রেরণা দিয়ে আগামীর স্বপ্ন দেখাচ্ছেন কৃষি কর্মকর্তারা।

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের দরিদ্র কৃষক মারূফা খাতুন, কুলসুম বেগম ও মুসলিমা খাতুন এ’বছর উভয়েই এক বিঘা করে জমিতে ১৮০টি গর্ত খুড়ে মিষ্টি কুমড়ার বীজ রোপন করেন। কুমড়া চাষে তাদের ব্যয় হয় প্রায় ২০ হাজার টাকা। আর মিষ্টি কুমড়া বিক্রি করে লাভ হবে প্রায় ৫০/৬০ হাজার টাকা। মারূফা, মুসলিমা ও কুলসুমদের মতো অনেকেই মিষ্টি কুমড়া চাষ করে এখন স্বাবলম্বি।

তিন বছর আগে বেনাদোনা গ্রামের ১২ জন হতদরিদ্র নারী কৃষি বিভাগ ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর কারিগরি সহযোগিতায় মিশন মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে নারী নেতৃত্বাধীন সিএসও দের অংশগ্রহণমুলক জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্প, ফেজ-২ আওতায় মিষ্টি কুমড়ার আবাদ শুরু করেন। শুরু থেকেই আসতে থাকে তাদের সাফল্য।

এসকল কৃষকদের দাবী সরকারীভাবে যথাযথ প্রশিক্ষন ও আর্থিক সহযোগিতা পেলে আগামীতে আরও উদ্যমে তারা ফসল উৎপাদন করতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!