মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তালায় বাস নি য় ন্ত্র ণ হা রি য়ে খাদে, ১০ জন আ হ ত গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা সদরের তালতলা থেকে অ জ্ঞা ত নারী (৪০)’র লা শ উ দ্ধা র লিগাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে সরকারি খাসজমি-জলাশয় দখলের অভিযোগ: প্রশ্নের মুখে জলিরপাড় ভূমি অফিস সর্বজনীন পেনশন স্কীমে নিবন্ধন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে- উপ সচিব মোঃ আলমগীর হোসেন তালায় গর্ভবতী নারীদের নিরাপদ সন্তান প্রসব নিশ্চিতে সভা অনুষ্ঠিত শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ১০৪ জন উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে মিডিয়া মোবিলাইজেশন সভা

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে মিডিয়া ব্যক্তিদের সাথে মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে রবিবার সকালে শহরের কামালনগরস্থ মাওয়া চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে সভায় বক্তেব্য রাখেন, ব্রাকের বিভাগীয় ম্যানেজার সেলিম উল্লাহ, সাতক্ষীরা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক রোকনুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, এ্যাড. আবুল কালাম আজাদ, রামকৃষ্ণ চক্রবর্তী, এম. কামরুজ্জামান, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প সম্বয়কারী মনিরুজ্জমান টিটু প্রমুখ।

শিশুর যৌন হয়রানী, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও ক্লিপ ও পাওয়ার পয়েন্ট প্রেজটেশন প্রদর্শন করা হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয় এবং স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণকারীরা তাদের করণীয় বিষয় তুলে ধরেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার শরিফুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!