শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক মুকসুদপুরে “স্বপ্ন সুপার শপ” এর উদ্বোধন করলেন সেলিমুজ্জামান সেলিম এমপি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ রেজাউল ইসলাম কালিগঞ্জে জনকল্যাণ সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৭৮তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত 

শ্যামনগরে ৬ দিন ব্যাপী আয়বর্ধক প্রশিক্ষণের সমাপনী

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

লিডার্সের প্রধান কার্যালয়ে আজ বৃহস্পিবার বিকাল ৩:৩০ টায় সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আয়বর্ধক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা, শ্যামনগর, সাতক্ষীরা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রনজিৎ কুমার বর্মন, কার্যনির্বাহী সদস্য, লিডার্স ও সিনিয়র শিক্ষক, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন। ৬ দিন ব্যাপী প্রশিক্ষণটি আয়োজনে সহযোগিতা করেছে লিডার্স।

লিডার্সের জলবায়ু ও অভিযোজন জ্ঞানব্যবস্থাপনা কেন্দ্রে আয়োজিত এই প্রশিক্ষণে গাবুরা, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউনিয়নের ২১ জন নারী ও ১১ জন পুরুষ, মোট ৩২ জন প্রান্তিক প্রশিক্ষণার্থীদের নিয়ে উক্ত প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়ন ও আয় বৃদ্ধির পথ সৃষ্টি হবে। এরকম প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে”।

জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন সংকটের সামনে দাঁড় করাচ্ছে। সুন্দরবন এলাকার প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে দরকার তাদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি সহযোগিতা। এরকম বিকল্প আয়বর্ধক প্রশিক্ষণই পারে প্রান্তিক জনগোষ্টির জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!