বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

কালিগঞ্জ উপজেলা সদরের রাস্তা সংস্কার না করায় পথচারীরা ভোগান্তিতে

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরের কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাজার গ্রাম ফুলতলা মৎস্য সেটের পাশে পানির ফিল্টার হতে ইসমাইলের বাড়ি পর্যন্ত ৩’শ ফুট রাস্তা সংস্কারে নেই কেনো উদ্যোগ। ভঙ্গুরদশা এই রাস্তা দিয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠলেও যেনো দেখার কেউ নেই।

রাস্তাটির অধিকাংশ যায়গায় ভেঙে জেলা পরিষদের পুকুরে বিলীন হয়ে গেছে। অথচ এই রাস্তাটি সংস্কারের কাজ দেখিয়ে সুবিধা নিয়েছেন অসাধু জন প্রতিনিধিরা। শ্যামনগর কালিগঞ্জ মহাসড়ক হতে এই রাস্তাটি সংযোগ সড়ক হিসাবে এলাকার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রী ব্যবসায়ী ও সাধারণ মানুষ বেশি চলাচল করে থাকে। রাস্তাটি ভেঙে যাওয়ায় অতি বর্ষণে প্লাবিত হয়ে ডুবে থাকার কারণে চলাচল করা সম্ভব হয়না। এছাড়াও এলাকার বাজার গ্রাম, বাজার গ্রাম রহিমপুর, বাজারগ্রাম কাশিমপুর গ্রামের একমাত্র জেলা পরিষদের পানির পুকুর এবং ফিল্টার এর পানি পান করে এলাকাবাসী শত বছর ধরে বেঁচে আছে। প্রতিদিন শত শত নারী পুরুষ এই পুকুর এবং ফিল্টারের পানি নিতে আসতে হয় এই রাস্তা দিয়ে। জলবদ্ধতার কারণে ফুলতলার মহাসড়কের ব্যস্ততম এলাকা দিয়ে এসে পানি নিতে নানান দুর্ঘটনার শিকার হতে হয়।

বিষয়টি নিয়ে এলাকাবাসী এলাকার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত আবেদন জানিয়ে ও কোন ফল হয়নি বরং শুধু মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে এলাকাবাসীকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে নির্বাচনের আগে ভোটারদের কাছে ভোট ভিক্ষার প্রতিশ্রুতি হিসেবে রাস্তা সংস্কারের কথা অগ্রভাগে থাকলেও নির্বাচনী বইতারনী পার করে আর এলাকাবাসীর কথা মনে রাখে না। তাই এলাকাবাসী সাতক্ষীরার জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে বিগত দিনে যেবা যারা রাস্তা সংস্কারের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানিয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!