শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

তালায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অনুষ্ঠান

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী করেছেন। আজ বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আশ্রয়ণ ২প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।    

     
এর অংশ হিসাবে তালা উপজেলা প্রশাসনে আয়োজনে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব হুমায়ুন কবির।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোর্য়দ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ওবায়দুল হক সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক জানান, জেলার ৭টি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি এবং ৪র্থ পর্যায়ে ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ ধাপের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকী ২১৯ ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষনা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দুটি উপজেলাকেও ভূমিহীনমুক্ত ঘোষনা করার প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!