বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় গ্রাম আদালতের সমন্বয় সভা ভোমরা ইউনিয়নে এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি- মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান দেবহাটায় অ বৈ ধ ভা বে বালু উ ত্তো ল নে জ রি মা না দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত একটি হুইল চেয়ারের জন্য বৃদ্ধা আফিয়ারা বেগমের আকুতি! একমাত্র আশ্রয়স্থল বাড়ি বিক্রি করে ছেলেকে লেবাননে পাঠিয়েছিলেন কলারোয়ার ভ্যান চালক সুরঞ্জন দাস কে জানতো শুভ’র লা শ ফিরিয়ে আনতে হবে! আশাশুনিতে বিএনপি নেতাদের বি রু দ্ধে মি থ্যা অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন তালায় সাস’র সার্বিক উন্নয়ন কর্মসূচির উপর আলোচনা সভা অনুষ্ঠিত লেবাননে ড্রোন হা ম লা য় সাতক্ষীরার আরও এক যুবক নি হ তে র খবর

মুকসুদপুরে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের গ্রামবাসীদের জন্য এবং মুকসুদপুর প্রেসক্লাব ও সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিদের জন্য এই ইফতারের আয়োজন করেন মধুমতি কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহিদুল ইসলাম।

এসময় মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও জাতীয় সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী যুবলীগ, মুকসুদপুর বাজার বনিক সমিতির ও উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির হাসান টিটু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছিরু মিয়া, যুগ্ম সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি কাজী মোঃ ওহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, প্রস্তাবিত উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও মধুমতি কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান লেবু, গোবিন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য ও সাংবাদিক আমিনুল ইসলাম,পলাশ সরদার, কে, এম আবুবকর, কাজী সজিব, সিলন শেখ সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার নিজ গ্রাম হরিনা হাটি গ্রাম জামে মসজিদেও সম্মানিত রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এসময় শত শত রোজাদারগণ ইফতারে শরীক হোন।

জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বলেন, মহান আল্লাহ পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্যই এই ইফতারের আয়োজন, তাছাড়া আমার পিতা-মাতার রুহের মাগফেরাত কামনা এবং এই গ্রামবাসীর হক রয়েছে এই ইফতারের প্রতি, তাই এই আয়োজন করেছি। মানুষের কল্যাণে এরকম ভালো কাজ আমি করে যাবো ইনশাআল্লাহ। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মিরাজুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!