রাজধানীর এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত শেখ আসলাম, যিনি ‘সুইডেন আসলাম’ নামেই বেশি পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোয়েন্দা পুলিশের হাতে তুলে দেয়।
এর আগে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর প্রায় ১৯ বছর কারাগারে ছিলেন আসলাম। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পেয়েছিলেন। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।










