নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক এবং সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন বক্তব্য রাখেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর হাসান খান রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির মাধ্যমে বিদ্যমান স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে চায়। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ এবং যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।










