মোস্তাফিজুর রহমান উজ্জল, জ্যেষ্ঠ প্রতিবেদক:
সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ১ হাজার ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ৩৮ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪০৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।










